স্বাস্থ্যকণ্ঠ
২২ জুলাই ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২২ জুলাই ২০২৫, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

তিনি জানান, বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষাসমূহ শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হবে।

মাইলস্টোন ট্র্যাজেডির পর আজ সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ করছেন। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিটি দাবিই যৌক্তিক এবং সরকার তা মেনে নিয়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুর্ঘটনার কারণে মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও মধ্যরাতে জরুরি ঘোষণা দিয়ে স্থগিত করা হয়। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিমান দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময় ও হতাহত শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই পরীক্ষার সময় পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভও চাপ সৃষ্টি করে প্রশাসনের ওপর।

শিক্ষা উপদেষ্টা বলেন, এটি একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা। শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই না তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০