স্বাস্থ্যকণ্ঠ
১৩ জুলাই ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৩ জুলাই ২০২৫, বিএনপিকে নিয়ে চলমান অপপ্রচারের পেছনে একটি সুপরিকল্পিত চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে এটি একটি সুস্পষ্ট ষড়যন্ত্র।”

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি বারবার প্রমাণ করেছে যে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা তার রাজনৈতিক ঐতিহ্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে ভেবেছিল বিএনপি শেষ। কিন্তু সেই বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার উঠে দাঁড়িয়েছে। আজকের ষড়যন্ত্রও ব্যর্থ হবে।”

তিনি বলেন, “বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ এ দলটি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।”

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, “শুধু রাজনৈতিক প্রতিজ্ঞা নয়, তথ্যপ্রযুক্তি ও জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০