স্বাস্থ্যকণ্ঠ
১৩ জুলাই ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেমিট্যান্সে রেকর্ড: জুলাইয়ের প্রথম ১২ দিনেই এসেছে ১০৭ কোটি ডলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৩ জুলাই ২০২৫, চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১০৭ কোটি মার্কিন ডলার (১.০৭ বিলিয়ন), যা দেশীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংক আশা করছে, মাস শেষে এ রেমিট্যান্স ২৭৬ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, “ব্যাংকিং চ্যানেল ব্যবহার, হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি, সরকারের প্রণোদনা ও আর্থিক ব্যবস্থার উন্নয়নের কারণে প্রবাসী আয়ে এ ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। গত অর্থবছরে এ আয় ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

প্রবাসী আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে। ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবছর শেষে এ অঙ্ক ছিল ২৬.৭১ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী চলতি অর্থবছর শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৬৬ বিলিয়ন ডলারে, যা গত অর্থবছরের ২১.৬৮ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অর্থ মন্ত্রণালয়ের মিডিয়াম টার্ম ম্যাক্রোইকোনমিক পলিসি স্টেটমেন্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রিজার্ভ আরও বেড়ে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। প্রাক্কলনে বলা হয়েছে, এ সময় রপ্তানি ও রেমিট্যান্সে ৮–১০ শতাংশ এবং আমদানিতে ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এ ধারা বজায় থাকলে দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং ডলারের বাজারে স্বস্তি বজায় থাকবে। পাশাপাশি চলমান বৈদেশিক চাপ কিছুটা হলেও হ্রাস পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০