স্বাস্থ্যকণ্ঠ
৯ জুলাই ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বোনস ব্যাংক, বিনামূল্যে কঙ্কাল বিতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ জুলাই: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মানব কঙ্কাল (বোনস) বিতরণ করেছে কলেজটির শিক্ষার্থী-চালিত সংগঠন বোনস ব্যাংক এসএসএমসি। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কলেজের পুরাতন একাডেমিক ভবনের ডিস্টেন্ট লার্নিং সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৬৪ জন শিক্ষার্থীর হাতে এসব বোনস তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন। তিনি বলেন, “আমার কাছে এ ধারণা একেবারেই নতুন। সন্ধানী বা চক্ষুদান সমিতির মতো, এই উদ্যোগটিও মেডিকেল ছাত্রদের চিন্তা থেকেই এসেছে এবং ভবিষ্যতে তা জাতীয় পর্যায়ে পৌঁছাবে ইনশাআল্লাহ্।”

তিনি শিক্ষার্থীদের এ কাজকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখিয়ে বলেন, “তোমরা আজ এক চতুর্থাংশ ফ্রি বোনস পাচ্ছো। ভবিষ্যতে তোমাদের হাত ধরেই এই উদ্যোগ আরও বিস্তৃত হবে।”

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, প্রতি বছর প্রায় ১০ হাজার শিক্ষার্থী মেডিকেলে ভর্তি হয়। এত মানব কঙ্কাল সরবরাহ করা বাস্তবসম্মত নয়। তাই আর্টিফিশিয়াল বোনসের গুরুত্ব বাড়ছে। বোনস ব্যাংক এ দিকটিকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে।

বোনস ব্যাংকের সমন্বয়কারী, ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মু’তাছিম বিল্লাহ সাকি জানান, আমরা কোনো ছাত্রের কাছ থেকে জামানত নিইনি। প্রায় ১০-১২ লাখ টাকার বোনস বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপ শরিয়াহ্ ভিত্তিক এবং আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ভবিষ্যতে মানব কঙ্কালের বদলে আর্টিফিশিয়াল বোনস দিয়ে মেডিকেল শিক্ষাকে এগিয়ে নেওয়া।

আরেক কো-অর্ডিনেটর হাসিবুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য শুধু বোনস বিতরণ নয়, বরং অরিজিনাল কঙ্কালের পরিবর্তে আর্টিফিশিয়াল বোনস ব্যবহারে রূপান্তর ঘটানো। ইতিমধ্যে আমরা ২ সেট আর্টিফিশিয়াল বোনস বিতরণ করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০