
ফেনী, ৯ জুলাই: ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার যথাক্রমে ৩২ ও ৮১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এ অবস্থায় স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, অতিবৃষ্টির প্রভাবে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। তবে পরবর্তী দুই দিনে বৃষ্টি হ্রাস পেলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে, হালদা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে চট্টগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এছাড়া সাঙ্গু ও গোমতী নদীর পানি বাড়লেও মাতামুহুরীর পানি হ্রাস পাচ্ছে।
চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সংশ্লিষ্ট অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
মন্তব্য করুন