স্বাস্থ্যকণ্ঠ
৮ জুলাই ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ জুলাই: জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও দেশের ১১টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,“তহবিলের ১৪ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে প্রদান করবে এবং ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক প্রতিটি ১ কোটি করে মোট ১১ কোটি টাকা দেবে।”

প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজ নিজ বোর্ড সভার অনুমোদন নিয়ে অর্থ হস্তান্তর করবে। এ উদ্যোগকে “সম্মিলিত সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত” হিসেবে বর্ণনা করেন কর্মকর্তারা।

এই বিশেষ তহবিল জুলাই আন্দোলনের শহীদ পরিবারের জন্য আর্থিক অনুদান এবং আহতদের চিকিৎসা সহায়তা ব্যবহার করা হবে। সরকারি বাজেটে এরই মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য পৃথক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ সরকারি উদ্যোগের একটি পরিপূরক হিসেবে ভূমিকা রাখবে।

সভায় আরও আলোচনা হয় হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের বর্তমান সীমা নিয়ে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা জানান, বর্তমানে হাউজ লোন হিসেবে ঋণের মাত্র ২–৩ শতাংশ বিতরণ করা হয় এবং সর্বোচ্চ সীমা ২ কোটি টাকা যা সময়ের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা উচিত।

গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন,“গ্রাহকদের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় হাউজ লোন এবং ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানো হবে।”

বর্তমানে ক্রেডিট কার্ডের ঋণসীমা ১০ লাখ টাকা, যা সময়োপযোগী করে পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের এই সম্মিলিত উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং এটি জাতীয় ইতিহাস ও দায়িত্ববোধের প্রতি সম্মান জানানো একটি প্রতীকী পদক্ষেপ। একই সঙ্গে ঋণনীতি হালনাগাদ সংক্রান্ত আলোচনা ভবিষ্যতের আর্থিক কাঠামোতে বড় প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০