স্বাস্থ্যকণ্ঠ
৬ জুলাই ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক ব্যবসায় মুসলিম এনজিওদের সক্রিয় হতে প্রধান উপদেষ্টা ইউনূসের আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ জুলাই ২০২৫
মুসলিম বিশ্বে দারিদ্র্য বিমোচন ও স্বাস্থ্যসেবায় কার্যকর সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামি এনজিওগুলোকে আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে ড. ইউনূস বলেন, “গরিব মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। আমরা দেখেছি, সামাজিক ব্যবসার মডেল তাদের সহায়তার একটি কার্যকর উপায় হতে পারে।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার জন্য আমি সবসময় উৎসাহ দিই। সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই সমাধান সম্ভব।”

বৈঠকে উপস্থিত বিদেশি প্রতিনিধিরা জানান, ড. ইউনূসের সামাজিক ব্যবসা সম্পর্কিত বিশ্বব্যাপী প্রচারণা তাদের নিজ নিজ দেশে নতুন উদ্যোগ নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন—

  • দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)-এর সেক্রেটারি জেনারেল এয়ুপ আকবাল
  • এটিএএ-এর প্রতিনিধ মুহাম্মেদ হুসেইন আকতা
  • আলখিদামাট ফাউন্ডেশন পাকিস্তান-এর প্রেসিডেন্ট মুহাম্মাদ আবদুস শাকুর
  • ইন্দোনেশিয়া থেকে ইউএনআইডব্লিউর অডিটিং বোর্ড মেম্বার ডা. সালামুন বাশরি

বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন—

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব আহমেদ
  • বিআইআইটি’র ডিরেক্টর জেনারেল ডা. এম আবদুল আজিজ
  • ইউএনআইডব্লিউ হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান
  • কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলি ফজল

বৈঠকে সবাই মুসলিম বিশ্বে সামাজিক ব্যবসা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০