স্বাস্থ্যকণ্ঠ
৬ জুলাই ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত আগ্রাসন মেনে নেওয়া হবে না: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ, ৬ জুলাই ২০২৫ —
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “সীমান্তে বিএসএফ গ্রেনেড মারে, বোমা বিস্ফোরণ ঘটায়—আমরা আর এই আগ্রাসন মেনে নেব না।”

রোববার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “সীমান্তে অনেক বাহাদুরি করেছে দাদারা, কিন্তু আজ সেই বাহাদুরির দিন শেষ। যদি আর কোনো সীমান্তে আগ্রাসন হয়, আমাদের ভাইদের হত্যার চেষ্টা চলে, তাহলে আমরা সীমান্তে লংমার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।”

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আম ও রেশম শিল্পকে অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, “এই জেলায় শিল্প উন্নয়নে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা চাই আমকে শিল্পের মর্যাদা দেওয়া হোক এবং রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করা হোক।” এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ট্রেন চলাচলের দাবিকেও সমর্থন জানান।

‘জুলাই বিপ্লব’ ও ‘গণঅভ্যুত্থান’ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্র চাই। জুলাই ঘোষণাপত্র সেই স্বপ্নের পথ দেখায়।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই সমাবেশ থেকে এনসিপি নেতৃত্ব সরকার ও প্রশাসনের প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০