স্বাস্থ্যকণ্ঠ
৬ জুলাই ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান ছাড়ার শেষ আল্টিমেটাম: লাখো আফগান অভিবাসী বিপদের মুখে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে বসবাসরত লাখো আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়ার শেষ সময়সীমা বেঁধে দিয়েছে তেহরান। রোববার (৬ জুলাই) সময়সীমা শেষ হওয়ার পর থেকে ‘অবৈধ’ভাবে অবস্থানরত আফগানদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে এই পদক্ষেপ নিচ্ছে ইরান। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এর ফলে আফগানিস্তানে অস্থিরতা আরও বাড়তে পারে এবং বহু বছর ধরে ইরানে বসবাসকারী মানুষগুলো চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, মার্চে ইরান সরকারের ঘোষণা অনুযায়ী বৈধতা ছাড়া অবস্থানকারীদের সরে যেতে বলা হয়। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ আফগান দেশ ছেড়েছে। শুধু জুন মাসেই ২ লাখ ৩০ হাজার আফগান ইরান ত্যাগ করেছে। আনুমানিক ৪০ লাখ আফগান বর্তমানে ইরানে অবস্থান করছেন, যাদের অনেকেই জন্ম ও বেড়ে ওঠা সেখানেই।

তেহরানভিত্তিক আফগান রেস্তোরাঁ মালিক বতৌল আকবরি আল জাজিরাকে বলেন, “এখন চারপাশে অ্যান্টি-আফগান মনোভাব, যা খুবই কষ্টদায়ক। ইরানই আমাদের একমাত্র চেনা ঘর।”

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইসরায়েল-ইরান সংঘাতের সময় প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগানকে ফেরত পাঠানো হয়েছে, যেখানে আগের গড় ছিল মাত্র দুই হাজার।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, “আমরা সবসময় অতিথিপরায়ণ ছিলাম, কিন্তু জাতীয় নিরাপত্তাই এখন আমাদের অগ্রাধিকার।”
অন্যদিকে রাজনৈতিক ভাষণ ও অনলাইন প্রচারণায় দাবি করা হচ্ছে, ইসরায়েল আফগান অভিবাসীদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, ইরান সরকারের এই পদক্ষেপ শুধু মানবিক সংকট নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০