স্বাস্থ্যকণ্ঠ
৫ জুলাই ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট আদলের কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: জামায়াত আমির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। “ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেব না,”—শনিবার (৫ জুলাই) ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা ন্যায়ের পক্ষে আছি, জনগণের অধিকারের পক্ষে আছি। যতদিন ফ্যাসিবাদের শেষ চিহ্ন থাকবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে টিকতে পারবে না।”

শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের কথা বললেও তারা বাস্তবে দুর্নীতি ও নির্যাতনের রাজনীতি করেছে। তিনি বলেন, “২৬ লাখ কোটি টাকা পাচার, রূপপুর প্রকল্পে ৭২ হাজার টাকার বালিশ, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং বিচার ব্যবস্থার দলীয়করণ—এসবই তাদের শাসনের নমুনা।”

নির্বাচনের আগে সংস্কার জরুরি উল্লেখ করে জামায়াত আমির বলেন, “অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ সুষ্ঠু নির্বাচন। সে নির্বাচন আয়োজনের জন্য জরুরি সংস্কারের কথা আমরা বলেছি। সংস্কার ছাড়া নির্বাচন মানে গণতন্ত্রকে হত্যা করা।”

তিনি ২৪-এর শহীদদের স্মরণ করে বলেন, “আমাদের সন্তানদের সঙ্গে বেইমানি করা যাবে না। তাদের রক্তের বিনিময়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর জনগণ যখন আইনশৃঙ্খলা রক্ষা করেছে, তখন প্রমাণ হয়েছে—জনগণই প্রকৃত নিরাপত্তার গ্যারান্টি। পুলিশ যেন আর কোনো রাজনৈতিক দলের বাহিনী না হয়ে সাধারণ মানুষের পুলিশ হয়।”

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম।

এর আগে একই স্থানে রুকন সম্মেলনে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনায় অংশ নেন শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০