স্বাস্থ্যকণ্ঠ
৫ জুলাই ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪, মৃত্যু নেই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির উন্নতির ইঙ্গিত মিলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাধিক ১২৬ জন রোগী বরিশাল বিভাগে, ঢাকা মহানগরে ৭৯ জন, রাজশাহী বিভাগের সিটি করপোরেশন-বহির্ভূত এলাকায় ৩৯ জন, চট্টগ্রামে ২৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৩ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ৩৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১১,৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,০১,২১৪ জন। তার আগের বছর ২০২৩ সালে, রেকর্ড ১,৭০৫ জন মৃত্যুবরণ করেন এবং ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন, যা ইতিহাসে সর্বোচ্চ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়োচিত পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির কারণে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে বর্ষা মৌসুম সামনে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০