স্বাস্থ্যকণ্ঠ
২ জুলাই ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুক পোস্ট, বরখাস্ত হলেন তাপসী তাবাসসুম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা | ২ জুলাই ২০২৫ লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ স্ট্যাটাসের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিভাগীয় মামলার তদন্তে তাপসীর বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে। তিনি সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় সহকারী সচিব (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি তাপসী তাবাসসুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি পোস্টে লিখেছিলেন:

“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

এই পোস্ট সামাজিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর সঙ্গে শহীদ আবু সাঈদকে নিয়ে করা বিরূপ মন্তব্য এবং অতীতে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষ নিয়ে করা একাধিক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আরও সমালোচনার জন্ম দেয়।

সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী, রাষ্ট্রীয় ও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে অবস্থান গ্রহণ কিংবা বিতর্কিত মন্তব্য করা শৃঙ্খলাভঙ্গের শামিল। এ বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে আজ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তাপসী তাবাসসুম এর আগে লালমনিরহাটের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। তার কিছু অতীত কর্মকাণ্ড ও অবস্থানও বিতর্কের জন্ম দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০