স্বাস্থ্যকণ্ঠ
২৮ জুন ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনবিআরের চলমান আন্দোলনে ক্ষোভ প্রকাশ, শিল্পখাত মারাত্মক সংকটে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। আন্দোলনের অংশ হিসেবে কলমবিরতি ও “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “তারা সারাজীবন আমাদের জ্বালিয়েছে, এখন সরকার ও পুরো জাতিকে জ্বালাবে।”

শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি এনবিআরের চলমান কর্মবিরতির ফলে দেশের ব্যবসা ও অর্থনীতিতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। তিনি বলেন, “এনবিআরের দপ্তরগুলোতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম সীমিত থাকার কারণে আমদানি করা কাঁচামাল যথাসময়ে খালাস করা যাচ্ছে না। এতে রপ্তানিমুখী শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।”

এনবিআরের আন্দোলনের ফলে সৃষ্ট সমস্যাগুলো তুলে ধরতে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতারা। তাদের মধ্যে ছিলেন:

  • আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান
  • বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান
  • বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান
  • এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর
  • ডিসিসিআইর সাবেক সভাপতি আবুল কাসেম খান
  • এমসিসিআইর সভাপতি কামরান তানভীর রহমান
  • এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন
  • বিসিএমইএর সভাপতি মঈনুল ইসলাম
  • বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ
  • বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী
  • এমসিসিআইর সহসভাপতি সিমিন রহমান

তারা সবাই এনবিআরের আন্দোলনকে অবিলম্বে বন্ধ করে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানান।

শওকত আজিজ রাসেল বলেন, “আমরা সক্রিয় হয়ে তাদের (এনবিআর) পাশে দাঁড়াতে চাই, যাতে তারা আমাদের সুনজরে দেখেন। আশা করি, তারা আন্দোলন বন্ধ করবেন এবং আমাদের সমস্যা নিরসনে উদ্যোগ নেবেন।”

দেশের ব্যবসা ও শিল্পখাতের নেতারা এ আন্দোলনের কারণে সৃষ্ট আমদানি-রপ্তানির ব্যাঘাত এবং অর্থনৈতিক ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ এবং এনবিআরের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০