
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সাত জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৮ জুন) সকালে অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩.০৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথমবারের মতো এ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট একদিনে সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার এবং টিকাগ্রহণে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন