
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের (২৬ জুন) আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ২৮ জুন থেকে ঢাকাসহ সারাদেশে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার। সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা এবং পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে গত ২০ মে অনুষ্ঠিত আলোচনার অভিজ্ঞতা সন্তোষজনক ছিল না। তখন আলোচনায় অংশ নেওয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের খুব সামান্য সময় দেওয়া হয়েছিল। এবারের আলোচনার জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি পাঠানো হয়নি বলেও দাবি করেন তারা।
পরিষদ নেতারা অভিযোগ করেন, এনবিআরের বিতর্কিত সদস্যের স্বাক্ষরিত একটি সভার নোটিশ তাদের দৃষ্টিগোচর হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এই নোটিশ তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি। একদিন আগের তারিখ দিয়ে জারি করা এ নোটিশকে তারা “আই-ওয়াশ” বলে অভিহিত করেছেন।
সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নিম্নলিখিত কর্মসূচির ঘোষণা দেয়:
সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের চেয়ারম্যানকে দ্রুত অপসারণের দাবি জানিয়ে বলেছে, সরকারের রাজস্ব ব্যবস্থা সংস্কারের যাত্রা এ পদক্ষেপের মাধ্যমেই শুরু হবে। তাদের দাবি, চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো সুযোগ নেই।হুঁশিয়ারি
পরিষদ নেতারা আরও উল্লেখ করেন, এনবিআরের কোনো সদস্য, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক বদলি, শাস্তিমূলক পদক্ষেপ বা অবসর প্রদান করলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
পরিস্থিতি নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঐক্য পরিষদের নেতারা।
মন্তব্য করুন