স্বাস্থ্যকণ্ঠ
২৩ জুন ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলকাতা, ২৩ জুন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষের ঐতিহ্যগত সম্পর্ক নিয়ে উষ্ণ আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে। এটি একটি ঐতিহ্য, যা আরও সুদৃঢ় করা প্রয়োজন।”

তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেড় মাস আগে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করার পর গত ২৯ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর মাত্র এক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হলো।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান তাদের দায়িত্ব পালনকালে মমতার সঙ্গে সাক্ষাৎ চাইলে তা সম্ভব হয়নি। দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হলেন।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষাপটে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর এই সাক্ষাৎ কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে এই সৌজন্য সাক্ষাৎ এক নতুন দিগন্তের সূচনা হতে পারে। উভয়পক্ষের ভবিষ্যৎ সহযোগিতা এই অঞ্চলের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০