
ঢাকা, ২৩ জুন: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চলমান অচলাবস্থা নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা এই আলোচনা ফলপ্রসূ হিসেবে অভিহিত করলেও আন্দোলন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি।
সোমবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক দুপুর ১২.৪০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি দল বৈঠকে অংশ নেয়। এ সময় ডা. ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডা. শহিদুল ইসলাম আখন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর কে-৮০ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর বলেন, “আলোচনায় আমরা আশ্বস্ত হয়েছি। বিকল্প আবাসনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। নতুন দুটি হল নির্মাণের প্রস্তাব একনেক সভায় উত্থাপন করা হবে।”
গত ২১ জুন পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। দাবিগুলোর মধ্যে রয়েছে:
শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষার্থীরা দ্রুত একটি কার্যকর সমাধানের প্রত্যাশা করছেন।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে উল্লেখ করে আশ্বস্ত করেছেন যে, সব দাবি পূরণ সময়সাপেক্ষ হলেও সম্ভব। তবে বাজেট স্থানান্তর ও প্রকল্প বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
আন্দোলনের ফলে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গত শনিবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে এবং হোস্টেল ত্যাগের নির্দেশ দিলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী বৈঠকে এই অচলাবস্থা নিরসনের একটি চূড়ান্ত সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন