স্বাস্থ্যকণ্ঠ
১৯ জুন ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী: ছোঁয়ার সাফল্যের গল্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্ধুদের স্টার্টআপে সাহায্য করতে ২০২১ সালে কনটেন্ট নির্মাণে হাতেখড়ি হয় ছোঁয়ার। তবে সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন একজন পরিচিত অভিনেত্রী। ফুড ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে রিল ভিডিও তৈরির মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন তিনি ইউটিউব এবং নাটকের জগতে একজন প্রতিষ্ঠিত নাম।

প্রথম দিকে নিজের পরিকল্পনা থেকে শুরু করে দৃশ্য ধারণ ও সম্পাদনা—সবকিছুই নিজে সামলাতেন ছোঁয়া। এই প্রক্রিয়া তাঁকে সৃষ্টিশীল হতে সহায়তা করে। তবে অভিনয়ে যুক্ত হওয়া ছিল পুরোপুরি কাকতালীয়। সিনেমা হলে ফানি কনটেন্ট নির্মাণের সময় একটি নাটকের শুটিং চলছিল। তখনই পরিচালক তাঁকে একটি দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন।

‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটককে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন ছোঁয়া। তিনি বলেন, “কনটেন্ট দেখে আমাকে কাস্ট করা হয়। নাটকের গল্প ও চরিত্র সম্পর্কে জানার পর মনে হলো, এটা আমার জন্য সঠিক কাজ। এখন বুঝি, আমার ধারণা ভুল ছিল না।”

নাটকে ছোঁয়ার চরিত্রের নাম নিপা। দর্শক তাঁকে এই নামেই বেশি চিনে। তিনি বলেন, “নিপা নামেই পথে মানুষ আমাকে ডাকেন। এটা আমি উপভোগ করি। তবে বাস্তব জীবনে আমি চঞ্চল, আর নিপা শান্ত। এই পার্থক্য মজার।”

অভিনয়ে ছোঁয়ার সবচেয়ে বড় সমালোচক তাঁর মা। প্রতিটি কাজ দর্শকের দৃষ্টিতে দেখে মা ভুল ধরিয়ে দেন। ছোঁয়া চান, দর্শক তাঁর অভিনয়ের গঠনমূলক সমালোচনা করুক। এতে তাঁর দক্ষতা বাড়বে। তবে এখন পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য পাননি বলে জানান।

ছোঁয়া অভিনয়ে নিজেকে আরও উন্নত করতে চান। তিনি বলেন, “ভালো গল্পের জন্য অপেক্ষা করছি। প্রতিটি কাজ যেন দর্শকের কাছে অর্থবহ হয়, সেটাই আমার লক্ষ্য।”

কনটেন্ট ক্রিয়েটর থেকে একজন সফল অভিনেত্রী হয়ে ওঠার এই যাত্রা ছোঁয়ার জন্য যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি তরুণদের জন্য দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০