স্বাস্থ্যকণ্ঠ
১৮ জুন ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের আপত্তি: লন্ডনে সরকারের যৌথ সংবাদ সম্মেলন নিয়ে সমালোচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুন:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। এটি দেশের বাকি রাজনৈতিক দলগুলোকে বিব্রত করেছে। বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে এ কথা বলেন তিনি।

তিনি জানান, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যৌথ বিবৃতি এবং সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামীর জন্য আপত্তির প্রধান কারণ। এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির শীর্ষ নেতৃত্বের যৌথ বৈঠক হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বলা হয়, “একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়া প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে।”

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপের পর দলটি আলোচনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, “আমরা সরকারকে ব্যর্থ করতে চাই না, বরং সহযোগিতা করতে চাই।”

জাতীয় ঐকমত্য কমিশন গঠন নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থানও স্পষ্ট করেন তিনি। তিনি বলেন, “এনসিসি গঠনের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা সম্ভব। তবে এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং তিন বাহিনীর প্রধানদের সম্পৃক্ত করার বিষয়ে দলটি আপত্তি জানিয়েছে।”

জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধরনের আলোচনা ও মতপার্থক্যের জায়গাগুলো নিরসনে আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। তবে দলটি সরকার ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০