স্বাস্থ্যকণ্ঠ
১৬ জুন ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের হরিয়ানায় মডেল শীতলকে নির্মমভাবে হত্যা: সাবেক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোনিপাত, ১৬ জুন: ভারতের হরিয়ানার সোনিপাতে এক মডেলের গলার নলি কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় পুলিশ সোনিপাতের একটি খাল থেকে মডেল শীতলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল মডেলিং ও মিউজিক ভিডিওর কাজ করতেন। তিনি ১৪ জুন শুটিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। নির্ধারিত সময়ের পরেও বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। রোববার (১৬ জুন) তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

শীতলের দিদি নেহা অভিযোগ করেন, শীতলের সাবেক বন্ধু সুনীলই তাকে হত্যা করেছেন। নেহার দাবি অনুযায়ী, সুনীল শীতলকে নিয়মিত উত্যক্ত করতেন এবং চাপ সৃষ্টি করতেন। শুটিংয়ের দিনও সুনীল সেখানে উপস্থিত ছিলেন এবং শীতলকে শারীরিকভাবে আঘাত করেন।

নেহা আরও জানান, সুনীল বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। বিষয়টি জানার পর শীতল তাকে এড়িয়ে চলার চেষ্টা করতেন, যা হয়তো সুনীলের জন্য অসহনীয় হয়ে উঠেছিল।

পুলিশ ঘটনাটির পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। শীতলের পরিবার এবং নিকটজনদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে সুনীলের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মডেলিংয়ে যুক্ত হওয়ার আগে শীতল কর্ণালের একটি হোটেলে কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় সুনীলের সঙ্গে। তাদের সম্পর্ক পরবর্তী সময়ে জটিল হয়ে ওঠে।

শীতলের পরিবার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। নেহা বলেন, “আমার বোনকে এভাবে জীবন দিতে হলো। আমরা সঠিক বিচার চাই।”


সূত্র: স্থানীয় প্রশাসন ও পরিবারের অভিযোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০