স্বাস্থ্যকণ্ঠ
৪ জুন ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন করবে জাতীয় রূপকল্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে। দলটি ক্ষমতায় এলে প্রথম ১৮০ দিনের মধ্যে কী কী পদক্ষেপ নেবে, তার একটি রূপরেখা ঘোষণা করেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি জনগণের আস্থা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি স্থাপনে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নেবে। গত বুধবার (৪ মে) বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনা তুলে ধরেন।

অর্থনীতি ও কর্মসংস্থান

নতুন সরকারের প্রথম ছয় মাসে দেশের আর্থিক খাত পুনর্গঠন এবং বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন করা হবে। ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে কৃষি, মৎস্য ও শিল্পখাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

প্রাথমিক শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থা বাস্তবমুখী করতে ‘ট্রেড কোর্স’, এপ্রেন্টিসশিপ, ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে টিকাদান, নিরাপদ পানি সরবরাহ এবং বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা উন্নত করা হবে।

নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা

নারীদের জন্য ডেডিকেটেড সাপোর্ট সেল চালু এবং তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার

দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করে ধর্ষণ, চুরি, ও নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

কৃষি ও গ্রামীণ উন্নয়ন

কৃষকের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। সারাদেশে কোল্ড স্টোরেজ ও খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

তথ্যপ্রযুক্তি

তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সহজ করতে উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি অ্যাকশন-ওরিয়েন্টেড রোডম্যাপ তৈরি করা হবে। দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০