স্বাস্থ্যকণ্ঠ
১ জুন ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ, ১ জুন ২০২৫: দিনভর বৃষ্টি ও জলাবদ্ধতাকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১ জুন) সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন ইন্টার্ন চিকিৎসকদের জন্য বিশেষ মুহূর্ত তৈরি হয়।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, হাসপাতালের সহকারী পরিচালক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

শপথগ্রহণের অনুভূতি নিয়ে মমেক ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাকিব হাসান বেলাল বলেন,

“শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যেক ইন্টার্ন চিকিৎসকের জন্যই অনেক আরাধনার। আমাদের সকল ব্যাচমেটের আপ্রাণ চেষ্টায় অনেকদিন পর মমেক-এ এ অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা সবাই অনেক বেশি উল্লসিত। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানটি নবীন চিকিৎসকদের জন্য এক অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ছিল এবং তাদের ভবিষ্যৎ চিকিৎসা জীবনের সূচনায় একটি নতুন অধ্যায় যোগ করল।

প্রতিবেদক, ময়মনসিংহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০