স্বাস্থ্যকণ্ঠ
১ জুন ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ১ জুন ২০২৫: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি পৃথক অভিযোগ আমলে নিয়েছে।

রবিবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই অভিযোগগুলো উত্থাপন করা হয়।

অভিযোগগুলো পর্যায়ক্রমে:

অভিযোগ-১: ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যের ফলে আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ-২: আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সশস্ত্র কর্মীদেরকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ পরিচালনার নির্দেশ দেন।

অভিযোগ-৩: ১৬ জুলাই ২০২৪, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আবু সাঈদকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। ট্রাইব্যুনাল এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে।

অভিযোগ-৪: ৫ আগস্ট ২০২৪, ঢাকার চাঁনখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৬ জন নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করে।

অভিযোগ-৫: একই দিন আশুলিয়া থানার সামনে আন্দোলনরত ৬ জন নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করা হয়। নিহতদের মধ্যে ৫ জনের মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যা অত্যন্ত অমানবিক এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগগুলো প্রাথমিক পর্যায়ে গ্রহণ করেছে এবং তদন্তের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু হবে। অভিযোগগুলোতে মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পনা, নির্দেশ এবং কার্যকর বাস্তবায়নের প্রমাণ রয়েছে বলে মনে করছে ট্রাইব্যুনাল।

এই অভিযোগগুলো রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, এ ঘটনা বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০