স্বাস্থ্যকণ্ঠ
২৭ মে ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমার বাদ, কাসেমিরো-রিচার্লিসন ফিরলেন ব্রাজিল দলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২৭ মে: সান্তোসের হয়ে তিন দিন আগে মাঠে ফিরলেও ব্রাজিল জাতীয় দলে ফেরা হয়নি নেইমারের। আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি তাকে। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন।

আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে ৬৫ বছর বয়সী আনচেলত্তি বলেন, “এই মুহূর্তে শারীরিক দিক থেকে যারা পুরোপুরি ফিট, তাদেরকেই দলে নেওয়ার চেষ্টা করেছি। নেইমার অবশ্যই বিবেচনায় আছেন। আমরা তার সেরা ফর্ম দেখতে চাইছি। সে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমিও চাই, সে সেভাবেই প্রস্তুত থাকুক।”

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলে ফিরেছেন কাসেমিরো ও রিচার্লিসনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। দুজনই প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সি পরতে যাচ্ছেন। কাসেমিরোর বিষয়ে আনচেলত্তি বলেন, “সে একজন বড় মাপের খেলোয়াড়। রিয়ালে থাকাকালীন তাকে দলে পেয়ে আমি সৌভাগ্যবান ছিলাম। জাতীয় দলে এমন একজনের প্রয়োজন যার মধ্যে ক্যারিশমা, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে। আধুনিক ফুটবলে প্রতিভার সঙ্গে মানসিক দৃঢ়তা ও ত্যাগ স্বীকারের মানসিকতা প্রয়োজন। কাসেমিরোর মধ্যে এই গুণগুলো বিদ্যমান।”

আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তির অধীনে প্রথমবার মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে ১০ জুন।

নেইমারের ব্রাজিল দলে অনুপস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে বিস্ময় থাকলেও আনচেলত্তি আশ্বস্ত করেছেন, তিনি এখনও দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। তার শারীরিক প্রস্তুতি এবং ফিটনেস যথাযথ হলে তাকে দলে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ।

ব্রাজিলের আসন্ন ম্যাচগুলোতে নতুন করে সাজানো দল কতটা সফল হয়, তা দেখার জন্য এখন অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০