স্বাস্থ্যকণ্ঠ
২০ মে ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় ক্রয় কমিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় ক্রয় কমিটি। একইসাথে যশোর মেডিকেল কলেজেও একই ধরনের হাসপাতাল নির্মাণের অনুমোদন পেয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সোহেল বকস মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে খবর এসেছে যে আজকের এসিসিজিপি সভায় হাসপাতাল নির্মাণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। যদিও এখনো অফিসিয়াল পত্র হাতে আসেনি, আশা করছি আগামীকাল তা পেয়ে যাব।”

উচ্ছ্বাস প্রকাশ করে ডা. বকস আরও বলেন, “আমরা আশা করছি খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে কাগজ হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।”

১০ তলা বিশিষ্ট এই হাসপাতালটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।

২০০৮ সালে কক্সবাজার সদর হাসপাতালের পাশে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় মেডিকেল কলেজের কার্যক্রম। বহু আন্দোলনের পর ২০১৭ সালে ঝিলংজায় স্থায়ী ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম শুরু হলেও হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ১০ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে ব্যবহারিক ক্লাস করতে যেতে হতো।

শিক্ষার্থীরা জানিয়েছেন, যাতায়াতের জন্য রয়েছে মাত্র দুটি সাধারণ বাস। পাশাপাশি রয়েছে চরম শিক্ষক সংকট ও আবাসনের অভাব। ১৪টি ব্যাচ এই দুর্ভোগ সহ্য করেই বিদায় নিয়েছে।

একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের সাথে থাকার কথা ৫০০ শয্যার হাসপাতাল, যেখানে অন্তত ২০টি বিভাগের চিকিৎসা সেবা থাকবে। কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজ এই সুবিধা থেকে বঞ্চিত ছিল।

৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদনের ফলে কলেজটি একটি নতুন যুগের সূচনা করতে চলেছে। এটি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের উন্নতি ঘটানোর পাশাপাশি এলাকার স্বাস্থ্যসেবার মানও বাড়াবে।

এই উন্নয়ন কক্সবাজার মেডিকেল কলেজের জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে, যা শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০