স্বাস্থ্যকণ্ঠ
১৯ মে ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটকীয়তার অবসান: ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি, নেইমারের দলে ফেরার সম্ভাবনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাও পাওলো, ১৯ মে: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করছেন কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। তবে ফিফার নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক নাম ঘোষণার আগে প্রাথমিক তালিকাভুক্ত খেলোয়াড়দের ক্লাবগুলোকে ১৫ দিন আগেই নোটিশ পাঠাতে হয়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আনচেলত্তির প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা এই ফরোয়ার্ডকে আবার মাঠে ফেরানোর ব্যাপারে আনচেলত্তি দৃঢ়প্রতিজ্ঞ।

গত মার্চে দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরেও খেলা হয়নি নেইমারের। সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে তিনি আবার দল থেকে ছিটকে যান। এর পর তাঁর পরিবর্তে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এনদ্রিককে দলে ডাকা হয়।

চলতি বছরের ১৭ এপ্রিল নেইমার আবারও চোট পান, যা তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নেইমারকে অনুশীলনে ফিরতে দেখা গেছে, যেখানে তিনি নিজেকে পুরোদমে প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছেন। চোটমুক্ত নেইমার আনচেলত্তির দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

নেইমার ছাড়াও প্রাথমিক তালিকায় ফ্লামেঙ্গোর ছয়জন খেলোয়াড়ের নাম রয়েছে। ব্রাজিলের স্থানীয় লিগে পারফরম্যান্সের ভিত্তিতে এই খেলোয়াড়দের নির্বাচিত করা হয়েছে।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আধিপত্য প্রমাণ করতে চায়। দলীয় তারকাদের সেরা ফর্মে ফিরিয়ে এনে সফলতা অর্জনই তাঁর মূল লক্ষ্য। আনচেলত্তির অধীনে নতুন যুগে পা রাখতে প্রস্তুত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্ব এবং আনচেলত্তির পরিকল্পনায় নেইমারের ভূমিকা কী হবে, তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০