স্বাস্থ্যকণ্ঠ
১৯ মে ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত: নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহী, ১৯ মে: আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। তিনি জানান, সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। তাই নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটির নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

সোমবার (১৯ মে) রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত “ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। বর্তমান পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।”

সাংবাদিকদের এক প্রশ্নে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, নির্বাচন কমিশনার মন্তব্য করেন, “এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।”

তিনি আরও জানান, “নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময় অনুযায়ী নির্বাচন বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত।”

এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন।

নির্বাচন কমিশনের এই ঘোষণা নির্বাচনী রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০