স্বাস্থ্যকণ্ঠ
১১ মে ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে ভালো হতো : জামায়াতে আমির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ মে ২০২৫:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তা দেশের জন্য মঙ্গলজনক হতো। রবিবার (১১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে, সে অপেক্ষায় আছি। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল। তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানায় জামায়াতে ইসলামী।”

জুলাই সনদ ইস্যুতে সরকারের সদিচ্ছা নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি।”

রাজনৈতিক দুর্বৃত্তায়নের সমালোচনা করে তিনি বলেন, “রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না।”

দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ধনী-গরিব সবার ট্যাক্সে দেশ চলছে। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালাচ্ছেন। নিজেদের অধিকার সম্পর্কে জনগণের সচেতন হওয়া জরুরি।”

এই সেমিনারে বিভিন্ন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক সমস্যা নিয়ে মতবিনিময় করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০