স্বাস্থ্যকণ্ঠ
১০ মে ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোগীর চিকিৎসা ব্যয় কমাতে চিকিৎসকদের দায়িত্ববোধ বাড়ানোর আহ্বান: বিএমইউ ভিসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মে: রোগীর চিকিৎসা ব্যয় কমাতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ শনিবার (১০ মে) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে বিশ্ব লুপাস দিবস উপলক্ষে রিউমাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শাহিনুল আলম বলেন, “রোগীর ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্যখাতের ব্যয় বর্তমানে প্রায় ৭৩ শতাংশে পৌঁছেছে, যা কমিয়ে আনার জন্য চিকিৎসকদের দায়িত্বশীল হতে হবে। ওষুধের ক্ষেত্রে সুলভ এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহারে গুরুত্ব দেওয়া উচিত।”

তিনি উল্লেখ করেন, গাইডলাইন অনুসরণ করে প্রমাণভিত্তিক চিকিৎসা চালু করা গেলে রোগীদের ওষুধ ক্রয়ে ব্যয় কমানো সম্ভব। পাশাপাশি, প্রেসক্রিপশনে কোনো আনরেজিস্টার্ড ওষুধ বা প্রোডাক্ট অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকারও আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “রোগীদের জন্য রিউমাটোলজি বিভাগে টেলিমেডিসিন সেবা চালুর উদ্যোগ নেওয়া উচিত।”

সেমিনারে চিকিৎসা গবেষণায় রিউমাটোলজি বিভাগের অগ্রগতি, রোগীদের জন্য গাইডলাইন প্রণয়ন এবং সুলভমূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিষয়গুলো তুলে ধরা হয়।

বিশ্ব লুপাস দিবস উপলক্ষে “লুপাস কর দৃশ্যমান” প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালি শেষে সেমিনারে লুপাস রোগের উপসর্গ, প্রভাব এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষ লুপাসে আক্রান্ত। এ রোগের সঠিক কারণ এখনো অজানা হলেও উপসর্গের প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন চিকিৎসকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ এবং রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবু শাহীন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০