স্বাস্থ্যকণ্ঠ
১ মে ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিডোর ইস্যুতে জাতীয় সংসদের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া উচিত : তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

ঢাকা, ১ মে: মিয়ানমার সীমান্তে করিডোর ইস্যুতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং জাতীয় সংসদের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, “এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণকে সম্পূর্ণভাবে অজ্ঞ রাখার বিষয়টি দুঃখজনক। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমেই আসা উচিত।”

তারেক রহমান আরও বলেন, “বিদেশি স্বার্থের পরিবর্তে, দেশের জনগণের স্বার্থই সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত। মিয়ানমার নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলার ক্ষেত্রে জাতীয় ঐক্যের প্রয়োজন। গণতান্ত্রিক বিশ্বের নিয়ম অনুযায়ী এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রতিনিধি ও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।”

তিনি শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে বলেন, “বিএনপি বিশ্বাস করে, শ্রমজীবী কর্মজীবী মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের পরিশ্রমের মাধ্যমেই দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে ওঠে।”

তারেক রহমান তার বক্তব্যে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “শ্রমিক শ্রেণির উন্নয়ন ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।”

সমাবেশে উপস্থিত শ্রমিক নেতারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০