স্বাস্থ্যকণ্ঠ
৩০ এপ্রিল ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় এনসিপির সমাবেশে সংঘর্ষ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্ক) এ সংঘর্ষ ঘটে। এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে এবং সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের বিরোধিতা করে অপর পক্ষ তাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় মঞ্চে এনসিপির নেতারা বক্তব্য দিচ্ছিলেন। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম ও সাদিয়া ফারজানা এক মিনিট করে বক্তব্য দেন। প্রধান অতিথি সারজিস আলম চার মিনিটের বক্তব্য শেষে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান।

পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের সাতমাথা প্রদক্ষিণ করে। মিছিলের সামনে-পেছনে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন প্রথম আলোকে জানান, সারজিস আলম মঞ্চে ওঠার পর এনসিপির একটি অংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সারজিস আলমের সমর্থকরা অন্য পক্ষকে সমাবেশস্থল থেকে তাড়িয়ে দেন।

এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাব্বির বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে কিছু বহিষ্কৃত নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা তাদের প্রতিহত করেছি এবং সমাবেশ সফলভাবে শেষ করেছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০