স্বাস্থ্যকণ্ঠ
২৮ এপ্রিল ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতারণা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এই আদেশ দেন। শুনানিতে মেঘনার পক্ষ থেকে আইনজীবীরা নারী বিবেচনায় জামিনের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, মেঘনা আলম এবং দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা কয়েকজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের মাধ্যমে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক এবং ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, দেওয়ান সমির একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানসহ একাধিক প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানের সুন্দরী মেয়েদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে যাতায়াত নিশ্চিত করতেন। এসব মেয়েদের ব্যবহার করে সম্মানহানির ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন।

এর আগে, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ১২ এপ্রিল এবং ১৭ এপ্রিল দেওয়ান সমিরের দুই দফায় রিমান্ড মঞ্জুর করেন আদালত। সর্বশেষ, গত ২২ এপ্রিল চারদিনের রিমান্ড শেষে মেঘনাকে কারাগারে পাঠানো হয়। তবে সোমবার আদালত শুনানি শেষে মেঘনার জামিন মঞ্জুর করেন। মামলার তদন্ত এখনও চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০