স্বাস্থ্যকণ্ঠ
২৬ এপ্রিল ২০২৫, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়িয়ল বিলে বোরো ধান কাটা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে বোরো ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি বোরো ধানের ফলন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ধান কাটা সম্পন্ন হবে বলে আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, আড়িয়ল বিল প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি এলাকা। এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। কৃষকদের সুবিধার্থে পানি নিষ্কাশন ও ফসল পরিবহনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতি দেন। বিশেষত, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কৃষকরা অবৈধ মাটি ব্যবসা বন্ধ এবং টহল চৌকি স্থাপনের দাবি জানান। উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আড়িয়ল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করছে। এ ধরনের কার্যক্রম আড়িয়ল বিল অঞ্চলের কৃষি ও পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০