স্বাস্থ্যকণ্ঠ
২৬ এপ্রিল ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫১৬ জন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজী সমুদ্র বন্দরে শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

বিস্ফোরণের পর থেকেই অনেকে ধারণা করতে থাকেন এটি নাশকতার ঘটনা হতে পারে। তবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানান, কোনও নাশকতার আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

এই বিস্ফোরণ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন জাফারি। তিনি বলেন, বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রকৃত পরিস্থিতি জানা যাবে। তবে বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে প্রায় ৫০ কিলোমিটার দূরে থেকেও এটি অনুভূত হয়েছে।

সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ছোট একটি আগুন থেকেই বিস্ফোরণ শুরু হয়। প্রচণ্ড গরম এবং কনটেইনারে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শক্তিশালী বিস্ফোরণের কারণ হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরিত কনটেইনারগুলোর ভেতর কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সালফারের গন্ধ পাওয়া গেছে বলে জানা গেছে। প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি ছোট বিস্ফোরণ ঘটে।

সরকারি সংবাদমাধ্যমের মতে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকর্মীরা আহতদের নিরাপদ স্থানে সরানোর পাশাপাশি যানবাহন সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

শহীদ রাজী বন্দর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, যা হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। এটি ইরানের আধুনিকতম বন্দর এবং বিশ্ববাজারে তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০