স্বাস্থ্যকণ্ঠ
২৪ এপ্রিল ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বন্ধে আইনজীবীর আইনি নোটিশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা এবং পর্নোগ্রাফি বন্ধে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাঠানো এই নোটিশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে কিছু ব্যক্তি ভিডিও, ছবি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ প্রচার ও বিক্রয় করছেন। এসব কার্যক্রম সমাজে অশ্লীলতা ছড়ানোর পাশাপাশি সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে।

আইনি নোটিশে আরও অভিযোগ করা হয়, কিছু ডাক্তার ও সেলিব্রিটি অর্থের বিনিময়ে তাদের ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টে অশ্লীল বিজ্ঞাপন প্রচার করছেন। ভিউ বাড়ানোর জন্য কিছু ডাক্তার যৌন উত্তেজক ওষুধ এবং সামগ্রীর বিক্রয়ের লক্ষ্যে অশ্লীল ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছেন।

নোটিশে এসব কর্মকাণ্ড বন্ধে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

আইনজীবীর বক্তব্য
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, “অশ্লীলতা এবং অনৈতিক বিজ্ঞাপনের মাধ্যমে সমাজের নৈতিক ও সামাজিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এটি দেশের তরুণ প্রজন্ম এবং পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করা জরুরি।”

নোটিশে সরকারের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০