স্বাস্থ্যকণ্ঠ
২২ এপ্রিল ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ২৫০ শয্যার হাসপাতাল চালু ও এক হাজার শয্যার মেডিকেল কলেজের দাবিতে অনশন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ২৫০ শয্যার নবনির্মিত হাসপাতাল চালু ও চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার একদিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনশনকারীরা দাবি করেন, পঞ্চগড় সদর হাসপাতালের ভবন নির্মাণ সম্পন্ন হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে সেটি এখনো চালু হয়নি। ফলে গুরুতর রোগীদের দূরবর্তী রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়, যা অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া, চীনের অর্থায়নে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য জমি নির্বাচনের প্রক্রিয়া চলছে। অনশনকারীরা এই প্রকল্প পঞ্চগড়ে বাস্তবায়নের দাবি জানান।

সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনশনে অংশগ্রহণকারীরা ‘ভুক্তভোগী পঞ্চগড়বাসী’ ব্যানারে তাঁদের দাবি তুলে ধরেন। কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের নেতারা। বিকেলে অনশন চলাকালীন অসুস্থ হয়ে কয়েকজনকে স্যালাইন দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়।

শেষে, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিরুল ইসলাম এসে অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচি ভাঙান। তিনি জানান, পঞ্চগড়বাসীর দাবিগুলো যৌক্তিক এবং এগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

স্থানীয়রা আশা করছেন, এই দাবিগুলোর গুরুত্ব বিবেচনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং পঞ্চগড়ের চিকিৎসা ব্যবস্থা উন্নত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০