স্বাস্থ্যকণ্ঠ
২০ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা ও চিকিৎসা সুবিধার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু এবং পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার দাবিতে বিক্ষোভে নেমেছে মেডিকেল শিক্ষার্থীরা। রোববার সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।

সকালেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তবে শিক্ষার্থীরা অনড় থেকে দাবি আদায়ে বিক্ষোভ চালিয়ে যান। এতে দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং পাঁচ মিনিট সময়সীমা বেঁধে দেয়। তবে সময় শেষ হলেও শিক্ষার্থীরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” বলে স্লোগান দিতে থাকে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী পৃত্থীরাজ বলেন, “আমরা আমাদের যৌক্তিক দাবিতে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম। আমাদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের কোনো যুক্তি নেই।”

এ বিষয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে, মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করেছে ,পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০