স্বাস্থ্যকণ্ঠ
১৯ এপ্রিল ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে সিভিল সার্জন সম্মেলন ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ১২ ও ১৩ মে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন-২০২৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থার বর্তমান অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিভিল সার্জনদের সার্বিক কার্যক্রম মূল্যায়ন এবং সরকারের নির্দেশনা প্রদানই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনের কার্য-অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্মেলনের কার্য অধিবেশনে আলোচনার জন্য প্রতিটি জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জের তালিকা আগামী ২০ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্মেলনে স্বাস্থ্যখাতের সেবার মানোন্নয়ন, মানুষের অসন্তোষের কারণগুলো চিহ্নিতকরণ এবং সমস্যাগুলোর সমাধানে কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগ ও ঢেলে সাজানোর পরিকল্পনাও গুরুত্ব পাবে।

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানের পাশাপাশি এই সম্মেলনটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও দক্ষ ও জনমুখী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০