স্বাস্থ্যকণ্ঠ
১৯ এপ্রিল ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি অভিনেত্রী থাকার কারণে লেবাননে নিষিদ্ধ ডিজনির ‘স্নো হোয়াইট’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিজনির নতুন সিনেমা ‘স্নো হোয়াইট’ লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। গত ২১ মার্চ সিনেমাটি মুক্তি পেলেও, এতে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতের উপস্থিতির কারণে লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদপত্র আন-নাহারের প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ডেডলাইন এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার এই নিষেধাজ্ঞার আদেশ দেন। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদস্বরূপ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা এ নিষেধাজ্ঞার পক্ষে মত দিয়েছে।

লেবাননের বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ‘ইতালিয়ান ফিল্মস’ জানিয়েছে, গাল গ্যাদত আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকায়’ অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁর অভিনীত কোনো চলচ্চিত্রই লেবাননে মুক্তি পায়নি।

ডিজনির ‘স্নো হোয়াইট’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছিল। রূপকথার মূল চরিত্র ‘স্নো হোয়াইট’-কে বরফের মতো সাদা ত্বকের মেয়ে হিসেবে চিত্রিত করা হয়েছে। কিন্তু সিনেমাটিতে রেচেল জেগলারকে প্রধান চরিত্রে নেওয়ার পর তা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই বিতর্ক সিনেমার প্রিমিয়ারকেও সীমিত করতে বাধ্য করে।

‘স্নো হোয়াইট’-এর প্রথম চলচ্চিত্রটি নির্মিত হয় ১৯০২ সালে, যা ছিল নির্বাক। এরপর বিভিন্ন সময়ে নির্বাক, সবাক এবং অ্যানিমেশন আকারে এ রূপকথা পর্দায় এসেছে। ডিজনি আবার বড় পর্দায় এই রূপকথাকে নতুন রূপে উপস্থাপন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০