স্বাস্থ্যকণ্ঠ
১৭ এপ্রিল ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজপথে ফেরার হুঁশিয়ারি নুরের

ঢাকা, বৃহস্পতিবার (১৭ এপ্রিল): গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমান সরকারের প্রতি লুটেরা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “বর্তমান সরকার লুটেরা ও মাফিয়াদের রক্ষা করছে। জনগণের রক্ত ও কষ্টের বিনিময়ে অর্জিত সম্পদ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। অথচ এসব অপরাধের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

তিনি অভিযোগ করেন, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও ওরিয়ন গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। “ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে,” বলেন নুর।

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাবের বিষয়টিও তুলে ধরে নুর বলেন, “তমা কনস্ট্রাকশন এবং এনডিই-এর মতো কোম্পানিগুলো এখনো একচেটিয়া টেন্ডারবাজি চালিয়ে যাচ্ছে। এগুলো উন্নয়নের নামে হরিলুটের দৃষ্টান্ত।”

বিজ্ঞাপনের বাজার এবং সরকারি ইভেন্টগুলোর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, “জয়বাংলা কনসার্টসহ বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এশিয়াটিক গ্রুপ। এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

নুর সতর্ক করেন, “যদি অবিলম্বে লুটেরা ও মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনগণ আবার রাজপথে নামবে। আমরা রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হতে পারে।”

তিনি আরও বলেন, “পরিবর্তন আনতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, নির্যাতন সহ্য করেছি। এই সংগ্রামের মূল্য যেন লুটেরা ও মাফিয়াদের হাতে শেষ না হয়। এখন সময় এসেছে জনগণের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার।”

নুরের বক্তব্য দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও ন্যায্যতার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০