বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ ছাড়া পাইপলাইনে রয়েছে আরও উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন তিনি।
চৌধুরী আশিক মাহমুদ জানান, চার দিনের এ সম্মেলনে মোট খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ব্যয় ছিল প্রায় দেড় কোটি টাকা, আর সম্মেলনের পার্টনার প্রতিষ্ঠানগুলো ব্যয় করেছে সাড়ে তিন কোটি টাকা।
এ বিনিয়োগ সম্মেলনে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা পাওয়া গেছে। তবে, উন্নয়ন কার্যক্রমকে অধিকতর কার্যকর করতে ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিডার চেয়ারম্যান।
সম্মেলনটি দেশের বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন