স্বাস্থ্যকণ্ঠ
১৩ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাদ্য ও ওষুধ সংকটে বিপর্যস্ত গাজা: ডব্লিউএইচওর সতর্কবার্তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় ভয়াবহ মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। গত এক সপ্তাহে জাতিসংঘের ৭৫ শতাংশ ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। এই নিষেধাজ্ঞার ফলে গাজায় খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে।

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, “গাজার পরিস্থিতি অত্যন্ত করুণ। টানা অবরোধে মানুষ বিপর্যস্ত। খাদ্য, পানি এবং চিকিৎসা সেবার অভাবে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।”

স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া অবস্থা

গাজায় হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। ওষুধের মজুত প্রায় ফুরিয়ে গেছে, এবং পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রতিজন মানুষের জন্য দৈনিক পানি বরাদ্দ মাত্র ৩-৫ লিটার, যা প্রয়োজনের তুলনায় অতি অপ্রতুল।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০-র বেশি স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। শুধু ২৩ মার্চের হামলাতেই নিহত হয়েছেন ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্য সহায়তাকর্মী।

আন্তর্জাতিক আহ্বান

গাজার পরিস্থিতি নিয়ে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ ত্রাণ সরবরাহে বাধা দূর করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে। ড. টেড্রোস গাজার মানুষের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু এবং আহতদের নিরাপদ সরিয়ে নেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকরের ওপর জোর দিয়েছেন।

ভয়াবহ প্রাণহানি

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ অবস্থায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০