স্বাস্থ্যকণ্ঠ
৯ এপ্রিল ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে তেলের দামের পতন: ৪ বছরে সবচেয়ে নিচে নেমে এল মূল্য

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টিপাল্টি শুল্কারোপের কারণে বাণিজ্যযুদ্ধ আবারও চরমে পৌঁছেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে কমেছে। চাহিদা নিয়ে উদ্বেগের কারণে গত চার বছরের মধ্যে সবচেয়ে কম দামে পৌঁছেছে জ্বালানি তেল। বুধবার (৯ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ৬০.৪৪ ডলারে নেমে আসে, যা ২.৩৮ ডলার বা ৩.৭৯ শতাংশ কমে গেছে। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ৫৭.১২ ডলারে দাঁড়িয়েছে, যা ২.৪৬ ডলার বা ৪.১৩ শতাংশ কমে গেছে। এর ফলে, উভয় বেঞ্চমার্কের দাম ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

এই অবস্থায়, ট্রাম্প প্রশাসন চীনের ওপর শুল্ক আরও বাড়িয়ে ১০৪ শতাংশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এর আগে, সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে বলেছিলেন, যদি তারা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও শুল্ক চাপাবে।

উল্লেখ্য, গত সপ্তাহে চীনও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দেয়, যেখানে আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এর পরিপ্রেক্ষিতে, চীনের নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা এই বাণিজ্যযুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবেন। চীনের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে, ট্রাম্প ৭ এপ্রিল তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে বলেছেন, যদি চীন ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০