তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার রাজধানীতে মন্ত্রণালয়ের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের গণমাধ্যম খাতের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং পাকিস্তান টেলিভিশন (পিটিভি), পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম পাকিস্তানে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান। উভয় পক্ষ গণমাধ্যম ও তথ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন।
সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ এবং তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির উপস্থিত ছিলেন। আলোচনায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন