রোহিঙ্গা সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি, আগামী বছর ঈদের আগেই ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে তাদের প্রত্যাবাসন সম্ভব নয়। এজন্য প্রথমে আরাকান রাজ্যে শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। যুদ্ধকালীন পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বিপজ্জনক হবে। এ জন্য মিয়ানমারে যুদ্ধবিরতির প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। নিরাপত্তা না নিশ্চিত করা হলে তাদের ফিরিয়ে নেওয়া একটি বিপর্যয়ের কারণ হতে পারে, যা রোহিঙ্গাদের জন্য আরও ক্ষতিকর হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সেক্রেটারি নাঈম আলী।
মন্তব্য করুন