স্বাস্থ্যকণ্ঠ
৮ এপ্রিল ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নতুন ঘোষণা আসছে

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না, তা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মঙ্গলবার সচিবালয়ে এ তথ্য জানান। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য আয়োজন নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী জানান, “মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে নেওয়া হবে। বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তটি জানানো হবে। তবে আজকের সভায় নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি।”

তিনি আরও জানান, নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে আগামীকাল একটি সংবাদ সম্মেলন হবে। এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠানগুলোর সময় ও স্থানসহ বিস্তারিত তথ্য লিখিত আকারে প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনের সময় ও স্থান জানাবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০