নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা পরিদর্শন করেছেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ।
পরিদর্শনকালে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কারখানার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় এমএইচএম ফাইরোজ বিনিয়োগকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং একটি সৌজন্য ছবি তোলেন।
পরিদর্শনে অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রমের অগ্রগতি ও বিনিয়োগ পরিবেশের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এমডি ফাইরোজ জানান, সিঙ্গার বাংলাদেশ এই অঞ্চলে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিনিয়োগকারীরা কারখানার ব্যবস্থাপনা, উৎপাদন প্রক্রিয়া এবং পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, আড়াইহাজারের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভবিষ্যতে দেশের শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন