স্বাস্থ্যকণ্ঠ
৮ এপ্রিল ২০২৫, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধার নামে প্রতারণা, সরকারি পদে প্রবেশের চক্র ভাঙতে দুদকের পদক্ষেপ

মুক্তিযোদ্ধার সনদ জাল করে সরকারি চাকরি গ্রহণের ঘটনা আবারও আলোচনায়। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ৩৮তম থেকে ৪৩তম বিসিএসসহ বিভিন্ন সরকারি দপ্তরে ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে।

সোমবার (৭ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অভিযান চালিয়ে এ তথ্য সংগ্রহ করে। সংস্থার জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুয়া সনদের চক্র উন্মোচনে অভিযান
দুদক জানায়, অভিযানে ৩৮তম থেকে ৪৩তম বিসিএসের মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারকারীদের তালিকা সংগ্রহ করা হয়। একইসঙ্গে নবম বিসিএস থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারকারীদের নিয়োগ তালিকাও যাচাই করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে বেশ কয়েকজনের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগের প্রমাণ মিলেছে।

অভিযানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুদকের এনফোর্সমেন্ট টিম একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এরপর দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জনপ্রশাসনে ভুয়া সনদধারীর সংখ্যা উদ্বেগজনক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে ৮৯ হাজার ২৩৫ জন কর্মকর্তা-কর্মচারী মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন। তবে তাদের অনেকের সনদ যাচাইয়ে গড়িমসির অভিযোগ রয়েছে।

বিশেষত, প্রাথমিক শিক্ষা, ব্যাংক এবং পুলিশ বিভাগে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ব্যক্তিদের মধ্যে অনিয়মের অভিযোগ বেশি। গত ১৫ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় ২৯ হাজার ৪৮৫ জন এবং পুলিশ বিভাগে ২৩ হাজার ৬৩ জন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন।

দুদকের কঠোর বার্তা
দুদক জানিয়েছে, মুক্তিযোদ্ধা কোটার মতো একটি গৌরবজনক সুযোগের অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

অভিযোগ প্রমাণিত হলে এই জালিয়াতি শুধু মুক্তিযোদ্ধাদের সম্মানহানি নয়, দেশের প্রশাসনিক নীতিমালারও চরম লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০