ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা ও শিক্ষার্থীরা।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১২ টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা । এদের নেতৃত্ব দেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডাঃ খালিদ সিফাত।
গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম নির্বিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের জন্য সকলকে অনুরোধ করেন।
বিক্ষোভ সমাবেশে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাঃ খালিদ সিফাত ফিলিস্তিনের জনগণকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সকাল সাড়ে নয়টার দিকে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন