ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত নিপীড়ন ও নির্বিচার হামলার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। নারকীয় এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না শিশু, নারী কিংবা বৃদ্ধরাও। এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে এসেছে। রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোও একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে আয়োজিত সকল কর্মসূচির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সমর্থন জানিয়েছে।
ধর্মীয় সংগঠনগুলোও পিছিয়ে নেই। হেফাজতে ইসলাম আজ বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক বিশাল গণজমায়েত ও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। এতে দেশবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর নানা পয়েন্টে চলছে প্রতিবাদ কর্মসূচি—শিক্ষার্থী, আলেম, সাধারণ মানুষ, কর্মী এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পালিত হচ্ছে মানববন্ধন, গণজমায়েত ও বিক্ষোভ মিছিল।
সকাল ১০টা – বসুন্ধরা গেট
(বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ)
বেলা ১১:৩০ – যাত্রাবাড়ী মোড়
(সাধারণ আলেম সমাজের উদ্যোগে প্রতিবাদ)
বেলা ১১:৩০ – নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট
(সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ)
দুপুর ১২:৩০ – উত্তরার বিএনএস সেন্টার
(বৃহত্তর উত্তরার সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ)
বাদ যোহর – বায়তুল মোকাররম মসজিদ দক্ষিণ গেইট
(জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের গণজমায়েত)
বাদ যোহর – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ
(বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচি)
বিকেল ৩:৩০ – মানিক মিয়া এভিনিউ
(নাম না জানা সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ)
বিকেল ৩:৩০ – জাতীয় প্রেসক্লাব
(খেলাফত মজলিসের বিক্ষোভ)
বিকেল ৩:৩০ – বায়তুল মোকাররম
(লেবার পার্টির প্রতিবাদ কর্মসূচি)
বিকেল ৪:০০ – মহাখালী
(জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর)
বিকেল ৪:০০ – রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ)
বিকেল ৪:০০ – ইউনিসেফ বাংলাদেশ অফিসের সামনে
(ফুলকুঁড়ি আসরের প্রতিবাদ কর্মসূচি)
বিকেল ৪:৩০ – মিরপুর ১০ গোল চত্বর
(মিরপুরবাসী ও ছাত্রজনতার প্রতিবাদ মিছিল)
বিকেল ৫:০০ – শাহবাগ মোড়
(এনসিপি সংগঠনের মানববন্ধন)
বিকেল ৫:০০ – বায়তুল মোকাররম
(জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার প্রতিবাদ সমাবেশ)
মন্তব্য করুন